ছোটদের নবি-রাসুল সিরিজের ষোলতম বইটি মানুষকে সত্যের পথে ডাকতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হওয়া হজরত ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে। কষ্ট ও হতাশায় তিনি জাতিকে ছেড়ে চলে যান। কিন্তু সমুদ্রের বুকে ঝড় ওঠে, আর তিনি নিক্ষিপ্ত হন গভীর পানিতে এক বিশাল মাছের পেটে!
চারদিকে অন্ধকার অসহায় এক মুহূর্ত। সেখানেই তিনি রবকে ডাকেন এভাবে “লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা, ইন্নি কুনতু মিনাজ-জালিমীন।”
এই আন্তরিক তাওবা ও দুআ আল্লাহর দরবারে কবুল হয়। অচিরেই তিনি মুক্তি পান এবং নতুনভাবে দাওয়াতের পথে ফিরে আসেন।
হজরত ইউনুস আলাইহিস সালাম-এর জীবন আমাদের শেখায় ভুল হতেই পারে, কিন্তু ফিরে আসাই সফলতা।