ছোটদের নবি-রাসুল সিরিজের চৌদ্দতম বইটি অত্যাচার আর ভয়ের এক অন্ধকার যুগে জন্ম নেওয়া হজরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে । নিষ্ঠূর শাসক ফিরআউনের ভয়ে যখন নবজাতক সন্তানদের জীবন অনিশ্চিত, তখন আল্লাহর অদৃশ্য হেফাজতে তিনি বেঁচে যান এবং বড় হন।
যুবক বয়সে আল্লাহ তাঁকে নবুয়ত দান করেন। তিনি নির্ভয়ে ফিরআউনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। অত্যাচারিত বনি ইসরাইলকে মুক্ত করার জন্য তিনি সংগ্রাম করেন। আল্লাহর সাহায্যে সমুদ্র দ্বিখণ্ডিত হয়, আর তাঁর কওম নিরাপদে পার হয়ে যায়। অসংখ্য বাধা-বিপত্তির মাঝেও তিনি ধৈর্য, সাহস ও আল্লাহর ওপর অটল ভরসা হারাননি।
এই বই থেকে শিশুরা যা শিখবে
সত্যের জন্য সাহস নিয়ে দাঁড়ানো।
জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা।
আল্লাহর ওপর অটল ভরসা রাখা।
ধৈর্য ও নেতৃত্বের গুণ অর্জন করা।
আপনার সন্তানের কোমল মনে ঈমান,আদব ও সুন্দর আখলাক গড়ে তুলতে এই বইটি হতে পারে এক আলোর মিনার। জ্ঞান, শিক্ষা আর ঈমানের আলোয় আপনার সোনামণির শৈশবকে রাঙিয়ে তুলবে এই শিক্ষণীয় বইটি।