ছোটদের নবি-রাসুল সিরিজের সপ্তম এই বইটি হজরত লূত আলাইহিস সালাম সম্পর্কে। তিনি ছিলেন মহান আল্লাহর এক অকুতোভয় নবি। আল্লাহ তাঁকে এমন এক জনপদে পাঠিয়েছিলেন, যারা সুপথ ছেড়ে অন্যায় আর চরম মন্দ কাজে ডুবে ছিল। তারা আল্লাহর আদেশ অমান্য করে এমন সব কাজ করত, যা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো করেনি। হজরত লুত আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যের সাথে তাদের বোঝালেন। তিনি তাদেরকে আল্লাহর পথে ফেরার এবং সুন্দর জীবন গড়ার আহ্বান জানালেন। কিন্তু অবাধ্য জাতি তাঁর কথা শুনল না, উল্টো তারা তাঁর সাথে খারাপ আচরণ শুরু করল। অবশেষে আল্লাহর নবি ও তাঁর অনুসারীরা মুক্তি পেলেন এবং পাপাচারীদের ওপর নেমে এলো কঠিন আজাব। এই জীবনী আমাদের শেখায়, পুরো পৃথিবী একদিকে থাকলেও সত্যের পথে টিকে থাকাটাই আসল বিজয়।
এই বই থেকে শিশুরা যা শিখবেÑ
সব সময় মন্দ কাজ ও অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা।
বিপদে পড়লে ঘাবড়ে না গিয়ে একমাত্র আল্লাহর ওপর ভরসা করা।
চারপাশের মানুষ ভুল পথে চললেও নিজে সঠিক পথে অবিচল থাকা।
অন্যকে নম্রতা ও দয়ার সাথে ভালো কাজের কথা বলা।
আল্লাহর বিধান মেনে চলে তাঁর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করা।