হজ শুধু একটি ইবাদত নয়, এটি হলো অন্তরের সম্পূর্ণ আত্মসমর্পণ, জীবনের সর্বোচ্চ আত্মশুদ্ধি এবং আখিরাতের সাফল্যের এক মহা দরজা।
এটি এমন একটি সফর, যেখানে মুমিন বান্দা নিজেকে আল্লাহর মেহমান হিসেবে পায়, আর আল্লাহ তাঁর জন্য জান্নাতকে প্রতিদান হিসেবে নির্ধারণ করে দেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
মাবরূর হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয়। (সহিহ বুখারি, সহিহ মুসলিম: ৩১২৭)
এই বই আপনার জন্য হবে হজের গভীর তাৎপর্য বোঝার, আমল শিখে নেওয়ার এবং আল্লাহর ঘরে সফরের প্রস্তুতি নেওয়ার নিভরযোগ্য গাইড।
যারা হজ করেছেন, তাদের জন্য এটি স্মৃতিচারণ ও আত্মশুদ্ধির অনুপ্রেরণা আর যারা এখনও যাননি, তাদের জন্য এটি হবে স্বপ্নের সফরে ডাকের ঘণ্টাধ্বনি।