রুহানী জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হযরত খাজা মঈনুদ্দীন চিশ্রী সাহেবের জন্ম হয় সিস্তানের গনজর পল্লীতে। ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে জানা যায়, তাঁর পিতা খাজা গিয়াসউদ্দীন ছিলেন একাধারে খোদাভক্ত আবেদ এবং বিত্তশালী ব্যক্তি। তিনি সর্বদা কোরান ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে চেষ্টা করতেন। সুতরাং খাজা সাহেব বাল্যকালে অত্যন্ত যত্ন ও স্নেহের সাথে প্রতিপালিত হয়েছিলেন।
হযরত খাজা মঈনুদ্দীন হাসান চিন্তী সানজারী (রহঃ) পবিত্র আরবের সুবিখ্যাত কুরাইশ বংশ সম্ভূত হযরত আলী কাররা মাল্লাহু ওয়াজহাহুর নিম্নতর বংশ সুত্র উভয় দিক দিয়াই সত্যের সৈনিক শেরে খোদার সহিত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সত্যের সেনানী হযরত খাজা গরীব নেওয়াজ মঈনুদ্দীন হাসান চিন্তী (রহঃ) এর জন্মসাল ও তারিখ সম্বন্ধেও সুসাহিত্যিক লেখকদের মধ্যে বেশ মত পরিলক্ষিত হয়।