অনেক শিক্ষার্থী আছে যারা চেষ্টা করে, কিন্তু ঠিকমতো গাইড না পেয়ে পিছিয়ে পড়ে। এই বইগুলো আমরা তাদের কথা ভেবেই বানিয়েছি। টপিক ধরে কনসেপ্ট, প্রশ্ন, অনুশীলন আর নিজের প্রস্তুতি যাচাই—সব এক জায়গায়, ঠিক একজন নির্ভরযোগ্য শিক্ষকের মতো পাশে থেকে পথ দেখানোর জন্য।
স্কুলের টার্ম পরীক্ষাভিত্তিক প্রস্তুতি: সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নোত্তর অংশে বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসা প্রশ্নের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের যথাযথ ব্যাখ্যাসহ সমাধান করে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য এবং নোট: তোমাদের প্রশ্ন সমাধানের দক্ষতাকে শাণিত করতে প্রয়োজন অনুসারে Important Info, এবং Note সংযোজন করা হয়েছে।
Rhombus Exclusive সৃজনশীল প্রশ্নোত্তর : প্রত্যেক অধ্যায়ের টপিকভিত্তিক প্রশ্নের শেষে তোমাদের জন্য রয়েছে কিছু Exclusive সৃজনশীল প্রশ্নোত্তর।
পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর : প্রত্যেক অধ্যায়ে পাঠ্যবইয়ের অনুশীলনীর সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে।
নিজেকে যাচাই করো: অধ্যায়ের শেষে নিজের প্রস্তুতি যাচাই করার জন্য রয়েছে বহুনির্বাচনি, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। নিজেকে যাচাই করো অংশের সমাধান QR কোড স্ক্যান করে দেখতে পারবে।