তপু আর তনুর বাসায় মোটামুটি এক ধরনের সামরিক শাসক চলছে। তাদের মা ভীষণ কড়া। পান থেকে চুন খসলেই নানা রকমের শান্তি দেন ৮ বছরের তনুকে। বাসায় একটা আলাদা তালিকাই আছে-ক্রাইম এন্ড পানিশমেন্ট-তপু তনু কী কী ভুল করলে কী কী শান্তি পাবে। একদিন শান্তি হিসেবে তপুকে বাথরুমে আটকে রাখা হলো।কিন্তু বাথরুমের দরজা খুলে দেখা গেল তপু নাই। সে গায়েব গয়ে গেছে। কী করে সে বাইরে থেকে আটকানো বাথরুম থেকে হারিয়ে গেল আর কীভাবে ফিরে এল, সেটাই একটা রহস্য। আর সে রহস্যের উদ্ঘাটনের পর তাদের নানা ঘোষণা করলেন, আজ থেকে বাড়ির কর্তা ছোটরা। আরম্ভ হলো ছোটদের শাসন। কেমন ছিল সেই ছোটদের শাসন?