ছোটদের নবীদের গল্পকথা বইটিতে হযরত আদম (আ.) থেকে শুরু করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত বিভিন্ন নবী-রাসুলের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সহজ-সরল ও গল্পধর্মী ভাষায় উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি কুরআন, উম্মত, আল্লাহ তায়ালা, ফেরেশতা, শয়তান, আখিরাত, জান্নাত-জাহান্নাম, নামাজ, রোজা, যাকাত, হজ ও উত্তম চরিত্রসহ শিশুদের প্রয়োজনীয় ইসলামী বিষয়ও সংক্ষেপে তুলে ধরা হয়েছে। নবীদের জীবন থেকে ঈমান, সত্যবাদিতা, ধৈর্য, আনুগত্য, তাওবা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। শিশু-কিশোরদের ইসলামী জ্ঞান ও আদর্শ চরিত্র গঠনে সহায়ক একটি সহজপাঠ্য বই।