অনেক লম্বা সময় কারও সাথে থাকলে মায়া ধরে যায়। বাংলার ইতিহাসের সাথেও আমার তেমন মায়া জন্মেছে। সেই মায়া থেকে কিছু দায়ও এসে বর্তায়। নানা কারণেই সেটা ঘোচানোর হিম্মত করিনি এতদিন। তবে কালের আবর্তে মনে হয়েছে, সেই দায় কিছুটা হলেও মেটানো দরকার। তাই বাংলার ইতিহাস নিয়ে সিরিজ আকারে কিছু বই লেখার ইরাদা করেছি। জানি না, সেই খায়েশ পূর্ণ হবে কি না! দয়াময়ের কাছে প্রার্থনা করছি, তিনি যেন সেই সুযোগ আমাকে করে দেন। এর মাধ্যমে পাঠককে ভিন্ন কিছুর স্বাদ দিতে পারব বলে আশা করছি।
.
নিরীক্ষক: অধ্যাপক ড. মো. খোরশেদ আলম (বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)