Shopway
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
সবপ্যাকেজইসলামিকএকাডেমিককুরআনস্টেশনারিগিফটসীরাতসব বিভাগ →
Shopway
বই খুঁজুন
প্যাকেজইসলামিকএকাডেমিককুরআনস্টেশনারিগিফটসীরাত
সব বিভাগ দেখুন
অর্ডার ট্র্যাকপছন্দের তালিকালেখকপ্রকাশনীআমাদের সম্পর্কে
আমার অর্ডারলগইনরেজিস্টার
Shopway

ইসলামিক বই, সুন্নাহ আইটেম এবং উপহার সামগ্রী।
জ্ঞান ছড়িয়ে দিন সুন্দরভাবে।

সাপোর্ট
  • অর্ডার ট্র্যাক করুন
  • হেল্প সেন্টার (FAQ)
  • রিটার্ন পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • শিপিং পলিসি
  • টার্মস & কন্ডিশনস
  • যোগাযোগ
যোগাযোগ
  • shopway.store24@gmail.com
  • +8801616174121
  • মিরপুর, ঢাকা, বাংলাদেশ
© 2026 Shopway. All rights reserved.
Made by MD. Sabbir Ahmed
WhatsAppMessengerফিডব্যাক
হোমক্যারিয়ার ও একাডেমিকবিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা

কিছু অংশ পড়তে নিচের ছবিতে ক্লিক করুন

কিছু অংশ পড়তে ছবিতে ক্লিক করুন

ক্যারিয়ার ও একাডেমিকবই

বিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা

লেখক: ড. মোহাম্মদ সরোয়ার হোসেন

প্রকাশনী: সিয়ান পাবলিকেশন

পৃষ্ঠা সংখ্যা: ১৬৮

কভার: পেপার ব্যাক

বিবরণ
বইয়ের ব্যাক-রাইটআপ: দীর্ঘ প্রস্তুতির পরও বিসিএস প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমপক্ষে ৯৯%। এত অনিশ্চয়তা সত্ত্বেও আমাদের সমাজে বিসিএস জব নিয়ে এক ধরনের উন্মাদনা গড়ে উঠেছে। অন্যদিকে, উচ্চশিক্ষার মাধ্যমে দেশ-বিদেশে ক্যারিয়ার গঠন করা বিসিএস জবের তুলনায় অনেক সহজ হওয়া সত্ত্বেও শিক্ষার্থী ও অভিভাবকরা এ বিষয়ে সচেতন নন। বিদেশে উচ্চশিক্ষার্থে মূলত বিজ্ঞান ও প্রকৌশল গ্রাজুয়েটরাই এগিয়ে থাকেন, যদিও তারা মোট গ্রাজুয়েটদের মাত্র ১১%। অন্যদিকে, অন্যান্য বিভাগের ৮৯% গ্রাজুয়েট দেশেও আশানুরূপ চাকরি পাচ্ছেন না, আবার বিদেশে উচ্চশিক্ষার সুযোগও নিতে পারছেন না। এর মূল কারণ হলো ‘তথ্যঘাটতি’। কীভাবে নিজেকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করতে হবে এবং কোন দেশে কী ধরনের সুযোগ রয়েছে—এসব বিষয়ে আলোচনা প্রায় অনুপস্থিত। এই বইয়ে তথ্য-উপাত্ত এবং কিছু কেইস স্টাডির মাধ্যমে বিষয়টি আলোকপাত করার চেষ্টা করা হয়েছে, যাতে সব অনুষদের গ্রাজুয়েটদের জন্য, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা (কারিগরি), আলিয়া এবং কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়। বর্ধিত সংস্করণে বেশ কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কলারশিপের জন্য কীভাবে সিভি ও মোটিভেশন লেটার তৈরি করতে হয়, তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গবেষণা আসলে কী এবং কীভাবে প্রস্তুতি নিতে হয়, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে কিছু সফলতার গল্পও অন্তর্ভুক্ত করা হয়েছে। লেখক পরিচিতি: ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ১৯৭৬ সালে জামালপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে (ঘোষেরপাড়া, মেলান্দহ) জন্মগ্রহণ করেন। তিনি গত ২৪ বছরের অধিক সময় ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবং বায়োমেডিক্যাল ও জনস্বাস্থ্য সেক্টরে গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ড. হোসেন National University of Singapore-এ পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি DUKE-NUS Graduate Medical School এবং Singapore Cancer Centre-এ পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন। প্রবাসে এক যুগের বেশী সময়ের রিসার্চ ট্রেইনিং শেষে তিনি বাংলাদেশে ফিরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বায়োটেক ডিভিশনের সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্স-ডিসিপ্লিনে সহযোগী অধ্যাপক। ইউনিভার্সিটি অব ওলংগং (অস্ট্রেলিয়া)-এ অনারারী সহযোগী অধ্যাপক হিসেবে জড়িত আছেন। ড. হোসেন গত ১২ বছর ধরে থ্যালাসেমিয়া, শিশুদের স্থূলতা, ডেঙ্গু, এবং ক্যান্সারের মতো অবহেলিত জনস্বাস্থ্য সমস্যাগুলোর প্রতিরোধ নিয়ে গবেষণা করছেন। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, এবং সামাজিক মূল্যবোধ বিষয়ে তিনি গত ২৮ বছর ধরে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। করোনা মহামারির সময় তিনি জনপ্রিয় গণমাধ্যম এবং টিভি চ্যানেলের মাধ্যমে জনস্বাস্থ্য বিষয়ক নীতিনির্ধারণ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ড. হোসেন চারটি বইয়ের লেখক: ‘সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ’, ‘বিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা?’ ‘সমতার আড়ালে সমকামিতা মিশন’ এবং ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের শেষ মুহূর্তগুলো।
৩০০৳25% ছাড়
২২৫৳
জিজ্ঞাসা করুনএই বইটি নিয়ে জিজ্ঞাসা করুন
শেয়ার করুন

চলমান অফার

  • ১

    ৳৩৯৯+

    Book Mark উপহার

  • ২

    ৳৯৯৯+

    BookMark + হাইলাইটার উপহার

  • ৩

    ৳১,৪৯৯+

    ফ্রি ডেলিভারি

  • ৪

    ৳১,৭৯৯+

    BookMark + হাইলাইটার + বই উপহার

সম্পর্কিত পণ্য

আরও দেখুন
কারিয়ানা - সহজ কুরআন (৩০ পারা - ৩০ খণ্ড)
65% ছাড়

কারিয়ানা - সহজ কুরআন (৩০ পারা - ৩০ খণ্ড)

লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)

৪,৫০০৳
১,৫৯০৳
কারিয়ানা - সহজ কুরআন - ৮*৫ ইঞ্চি ( ছোট সাইজ )
64% ছাড়

কারিয়ানা - সহজ কুরআন - ৮*৫ ইঞ্চি ( ছোট সাইজ )

লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)

১,৮০০৳
৬৫০৳
বিয়ের প্রস্তুতি (মেল)
29% ছাড়

বিয়ের প্রস্তুতি (মেল)

লেখক: ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স, জিম তানভীর, ডা. শাফায়েত হোসেন লিমন, শাইখ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা তানজীল আরেফীন আদনান

৮৭৬৳
৬২০৳
ফাযায়েলে আমাল (তাহকীক-তাখরীজ যুক্ত)
50% ছাড়

ফাযায়েলে আমাল (তাহকীক-তাখরীজ যুক্ত)

লেখক: শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ যাকারিয়া ছাহেব কান্ধলভী (রহ:)

৮৪০৳
৪২০৳
ঈমানের অপরিহার্য পাঠ (হার্ড কভার)
2% ছাড়

ঈমানের অপরিহার্য পাঠ (হার্ড কভার)

লেখক: শায়খ আহমাদুল্লাহ

২৬০৳
২৫৫৳
পীরে কামিল (পরিমার্জিত অখণ্ড সংস্করণ)
50% ছাড়

পীরে কামিল (পরিমার্জিত অখণ্ড সংস্করণ)

লেখক: উমেরা আহমেদ

৯০০৳
৪৫০৳
আমল প্যাকেজ
56% ছাড়

আমল প্যাকেজ

লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

২,২৪০৳
৯৮০৳
রাহে বেলায়াত
31% ছাড়

রাহে বেলায়াত

লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর বই

৫৫০৳
৩৮০৳
প্যারাডক্সিক্যাল সাজিদ

প্যারাডক্সিক্যাল সাজিদ

—

২৫০৳
দাওয়া প্যাকেজ
50% ছাড়

দাওয়া প্যাকেজ

লেখক: শাইখ খালিদ বিন আব্দুল্লাহ আল-মুসলেহ

১,১২০৳
৫৬০৳
ইতিহাসের মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রাঃ) (১ম ও ২য়)
51% ছাড়

ইতিহাসের মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রাঃ) (১ম ও ২য়)

লেখক: মেজর জেনারেল এ আই আকরাম আলী খান

১,২০০৳
৫৯০৳
লড়াই সিরিজ
27% ছাড়

লড়াই সিরিজ

লেখক: মাহমুদ বিন নূর

৯৯০৳
৭২০৳
বেলা ফুরাবার আগে
25% ছাড়

বেলা ফুরাবার আগে

লেখক: আরিফ আজাদ

৩৬০৳
২৭০৳