মি'রাজ সম্পর্কে বিভিন্ন হাদিস রছুলাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াচ্ছাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি হাতিমে কা'বায় শায়িত ছিলাম।-বুখারী। অন্য একটি হাদীসে রয়েছে, তিনি "শিয়াবে আবি তালিবে ছিলেন।"-ওয়াকেদী। আর এক বর্ণনায় আছে, রছুলাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াচ্ছাল্লাম উম্মেহানীর গৃহে অবস্থান করছিলেন। - তিবরানী।