যেসকল ব্যক্তিবর্গ জীবিত থাকা অবস্থায় ইসলামের নবী মুহাম্মদকে সরাসরি দেখা ও সাক্ষাৎ লাভ করেছেন; তার হাতে ইসলাম গ্রহণ করেছেন এবং তার সাহচর্য লাভ করেছেন; অতঃপর ইসলামের প্রতি বিশ্বাস থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাঁকে ইসলামের পরিভাষায় নবীর সাহাবী (আরবি: الصحابة) বলা হয়।[১][২] ইসলামী বিশ্বাস অনুযায়ী,সাহাবীরা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি।