দীনের জন্য বিজয় নির্ধারিত। এ বিজয় আল্লাহর দান, আল্লাহর প্রতিশ্রুতি। আর তিনি ওয়াদা ভঙ্গ করেন না। তাঁর নির্ধারণের অন্যথা হয় না। তবে সংশ্লিষ্ট জাতিগোষ্ঠীকে আল্লাহর এ দান, প্রতিশ্রুত এ বিজয় লাভের ও বহনের যোগ্যতা ও উপযুক্ততা ধারণ করতে হবে। দীনের জন্য যেমন বিজয় নির্ধারিত, তেমনি বিজয় লাভের জন্য উম্মাহর ওপর আরোপিত শর্তও নির্ধারিত— ঈমান ও আমলে সালেহ।শর্ত পূরণ ব্যতীত কেবল এলোপাতাড়ি দৌড়-ঝাঁপ করে বিজয় ছিনিয়ে আনা যাবে না। সৃষ্টিতে তাঁর রীতির কোনো পরিবর্তন নেই। কেউ তাঁকে টলাতে পারে না। তিনি সর্বশক্তিমান। তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত।