‘আত-তাবসিরাহ’ অর্থাৎ, উপদেশ, দৃষ্টান্ত... বক্ষ্যমাণ গ্রন্থে ইমাম ইবনুল জাওযি রহ. একজন মুমিন বান্দার জন্য অমূল্য উপদেশ ও দৃষ্টান্তের দস্তরখান বিছিয়েছেন। পাঠক-পাঠিকা যেন এখানে খুঁজে পায় তার দ্বীন ও দুনিয়া-আখেরাতের অপরিহার্য পাথেয়গুলো। নিম্নে গ্রন্থটির গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো :
• একজন মুমিনের জীবনের প্রায় সকল দিক নিয়ে আলোচনা ও পথনির্দেশনা
• পবিত্র কুরআনের বহুবিধ আয়াত ও প্রচুর হাদিসের সংকলন
• আয়াত ও হাদিসের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা-বিশ্লেষণ এবং তদনুযায়ী নসিহত
• প্রথম নবি থেকে শেষ নবি পর্যন্ত প্রধান নবি-রাসুলগণের জীবনী আলোচনা
• সালাফে সালেহিনের হৃদয় বিগলনকারী হাজারো বাণী ও ঘটনার সংকলন
• মানুষের ইমান, আমল, আখলাক, সামাজিকতার ন্যায় গুরুত্বপূর্ণ সব বিষয়ের সন্নিবেশ
• জটিল আলোচনার পরিবর্তে জীবনঘনিষ্ঠ সহজ ভাষায় আলোচনা ও নসিহত
• হাদিসসমূহের তাখরিজ, তাহকিক ও প্রয়োজনীয় স্থানে বর্ণনাগত সমস্যা চিহ্নিতকরণ
• প্রয়োজনীয় টীকা-টিপ্পনীর মাধ্যমে বিষয় স্পষ্টীকরণ ও সতর্কতা নির্দেশ
সর্বোপরি প্রিয় পাঠক-পাঠিকা যেন বইটি থেকে সর্বোচ্চ উপকৃত হতে পারে, সেভাবে বইয়ের অনুবাদ-সম্পাদনা ও বিন্যাসের প্রতি লক্ষ রাখা হয়েছে।
অতএব চলুন, এবার বসি মহান ইমাম ইবনুল জাওযি রহ.-এর নসিহতের মজলিসে...