Shopway
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
সবপ্যাকেজএকাডেমিকপারফিউমস্টেশনারিইসলামিককুরআনসীরাতগিফটসব বিভাগ →
Shopway

ইসলামিক বই, সুন্নাহ আইটেম এবং উপহার সামগ্রী।
জ্ঞান ছড়িয়ে দিন সুন্দরভাবে।

সাপোর্ট
  • অর্ডার ট্র্যাক করুন
  • হেল্প সেন্টার (FAQ)
  • রিটার্ন পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • শিপিং পলিসি
  • টার্মস & কন্ডিশনস
  • যোগাযোগ
যোগাযোগ
  • shopway.store24@gmail.com
  • +8801616174121
  • মিরপুর, ঢাকা, বাংলাদেশ
© 2026 Shopway. All rights reserved.
Made by MD. Sabbir Ahmed
WhatsAppMessengerফিডব্যাক
হোমবিবিধআমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা
আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা

আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা

লেখক
হাসান রোবায়েত
প্রকাশনী
ঐতিহ্য
ক্যাটাগরি
বিবিধ
পৃষ্ঠা
৭০
কভার
হার্ড কভার
৳১৭৫৳২২০৳৪৫ সাশ্রয় · ২০%

বই সম্পর্কে

মিলিটারি ক্যাম্পের দূরে পাহাড়ি সূর্যের নিচে মাস্টারবেট করছে যে সৈনিক, সুরভিত রমণীর টসটসে বোঁটার দিকে চেয়ে আছে যে পুলিশ জেনেভা ক্যাম্পের ছায়ায়, প্যালেস্টাইনের শিশুদের দিকে বন্দুক তাক করে আছে যে আযাযিল, অরণ্যের গভীরতা থেকে ভেসে আসা জানকীর ক্লান্তিহীন কথোপকথন তারা কেউই শোনে নি কোনোদিন—একটা সরোদ পতঝর বিকালে দলছুট হয়েও শোনাতে পারে সুর, চিরদিনের জন্য যারা ভেসে গেছে ধলেশ্বরী অথবা শীতলক্ষ্যার পানিতে, নক্ষত্রের পুবালী হিংসায় পুড়ে গেছে বনানীর রোদে, ইয়েমেনে হয়েছে শহীদ, হেমন্ত-প্রস্ফুটনের প্রতিটা শব্দ উড়ে যাচ্ছে তাদের লিখিত অর্কেস্ট্রার থেকে—এফ মাইনরের মধ্যে উড়ে যাচ্ছে শতশত পুড়ে যাওয়া অর্ধ ঝলসানো মুখ, শহিদের সোনালী দু চোখ—তাঁবুর বাইরে এক রমণীর প্রতিক্ষায় আমরা ভাগ করে রেখেছিলাম নুন আর আতরের রোদ, যে পথ তৈরি হয় হেমন্ত আসার জন্যে সেখানে গরুর গোবরে লেপা হয় হাতাশের উঠান, তুমি জানো, উপত্যকা আর মালভূমি আমাদের নয় যেমন আমাদের ছিল না কোনোদিন আগুনে পুড়ে যাওয়ার বল্লম, নিজ সৈনিকের হেলমেটে বালু বহনের স্মৃতি, এস্রাজ বাজানোর সাথে সাথে শিশুদের স্লেটে লেখা আব্বার নাম ঝুরঝুর করে পড়তে থাকে দুপুরের স্তব্ধতা ভরে— আমরা কথা বলি—কেননা ঝরাপাতায় পড়ে আছে পাখিদের শিস আমরা কথা বলি—কেননা ভাষার মধ্যে উর্দি খুলছে অজস্র মিলিটারি আমরা কথা বলি—কেননা শিশুদের বাক্য আসে প্রাচীন বৃক্ষের থেকে আমরা কথা বলি—কেননা ভাষার সমস্ত অর্থকে সেলাই করছে দর্জিরা আমরা কথা বলি—কেননা শিশুদের হাসি দিয়ে জুতা মোছে ফ্যাসিস্টেরা আমরা কথা বলি—কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা আমরা কথা বলি—কেননা মোজায় লুকানো ইঁদুর সারারাত চুরি করে তারা আমরা কথা বলি—কেননা বাতাস সারাক্ষণ সঙ্গে রাখে সুরা আর রাহমান আমরা কথা বলি—কেননা কাকতাড়ুয়ারা মন্দিরের ঘন্টার মতো একা আমরা কথা বলি—কেননা কৃষকের হাতের রেখা সরোদের সুর দিয়ে লেখা আমরা কথা বলি—কেননা বনের গভীরে শীত চেরাই করছে কফিন আমরা কথা বলি—কেননা সূর্যের সঙ্গে ডুবছে কালো কালো মোষ আমরা কথা বলি—কেননা গ্রীষ্ম পরে আছে মখমলের বিষাদ আমরা কথা বলি—কেননা মৃত্যুর মধ্যে উল ছড়াচ্ছে পাঁচ শ শাদা বিড়াল আমরা কথা বলি—কেননা আমাদের ডাকবাক্সে কোনো চিঠিই ছিল না কল্পনা চাকমার জন্যে আমরা কথা বলি—কেননা ধর্ষিতার স্তনে ঘুমায় পবিত্র কাকাতুয়া আমরা কথা বলি—কেননা লাল পোস্টবক্সে সূর্য ডুবছে প্রতিদিন আমরা কথা বলি কেননা—গান তার অশ্রুর আত্মায় ভর দিয়ে উঠে যায় রোদের হাওয়ায়, অরণ্যের গভীরে, পাতার কল্লোলিত অর্কেস্ট্রায় ঝরে পড়তে থাকে শীতঋতুর কাসিদা যেন আলতামিরার বাইসন বিকালের শিস ভেদ করে দৌড়ে যাচ্ছে প্রাচীন ঘাসের কোনো মাঠে, হাওয়ারা শিরশির বুনো ঘাসের অস্তিত্বকে কাঁপিয়ে যায় দিনমান, পতঙ্গেরা ভাঙা কোনো খোঁড়ল থেকে বেরিয়ে এসে দেখতে পায় আশ্চর্য স্ফুটনোন্মুখ নীল কণ্ঠির ঝাড় ভেসে উঠেছে পুরাটা এপ্রিল জুড়েই—
ক্যাশ অন ডেলিভারিপণ্য হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ১-৩ দিনে
ঢাকার বাইরে ৩-৫ দিনেসারাদেশে হোম ডেলিভারি

প্রশ্ন আছে? সরাসরি জিজ্ঞেস করুন

WhatsAppMessenger
শেয়ার
হলেখকহাসান রোবায়েতলেখকের সব বই দেখুন

এই বইয়ের সাথে আর ৳২২৪ কিনলে Book Mark উপহার

সব অফার দেখুন▾
  • Book Mark উপহার৳৩৯৯+
  • BookMark + হাইলাইটার উপহার৳৯৯৯+
  • ফ্রি ডেলিভারি৳১,৪৯৯+
  • BookMark + হাইলাইটার + বই উপহার৳১,৭৯৯+

সম্পর্কিত পণ্য

আরও দেখুন
কৈশোরের মনোস্তত্ত্ব
26% ছাড়

কৈশোরের মনোস্তত্ত্ব

লেখক: ফজিলাতুন নেসা শাপলা

৩৫০৳
২৬০৳
স্টক আউট
বিল্ডিং সার্ভিসেস ও ফায়ার সেফটি
21% ছাড়

বিল্ডিং সার্ভিসেস ও ফায়ার সেফটি

লেখক: কামাল পাশা

৫০০৳
৩৯৫৳
স্টক আউট
তাসাউফ তরিকত উৎপত্তি ও ক্রমবিকাশ
13% ছাড়

তাসাউফ তরিকত উৎপত্তি ও ক্রমবিকাশ

লেখক: প্রফেসর ড. আবুল বয়ান মুহাম্মদ ছিদ্দিকুর রহমান

২০০৳
১৭৫৳
স্টক আউট
Rediscover Islam
21% ছাড়

Rediscover Islam

লেখক: ডা. এম. শমশের আলী

৩৫০৳
২৭৫৳
স্টক আউট
বাইয়াত-আধ্যাত্মিক বন্ধন
21% ছাড়

বাইয়াত-আধ্যাত্মিক বন্ধন

লেখক: পীরজাদা কাজী মোহাম্মদ রিদওয়ানুল মোস্তফা

২৬০৳
২০৫৳
নব্বুই- এর অভ্যুত্থান
21% ছাড়

নব্বুই- এর অভ্যুত্থান

লেখক: আবুল হাসানাত

৪০০৳
৩১৫৳
জাতীয় পাখি বন্দি শিকে
23% ছাড়

জাতীয় পাখি বন্দি শিকে

লেখক: সিদ্দিকী বাপ্পী

২০০৳
১৫৫৳
পূর্ব পাকিস্তান রক্ষার শেষ যুদ্ধ : প্রত্যক্ষদর্শীর ডায়েরি (১৯৬৯-১৯৭১)
21% ছাড়

পূর্ব পাকিস্তান রক্ষার শেষ যুদ্ধ : প্রত্যক্ষদর্শীর ডায়েরি (১৯৬৯-১৯৭১)

লেখক: ব্রিগেডিয়ার আবদুল রহমান সিদ্দিকী

৮৫০৳
৬৭৫৳
সংক্ষিপ্ত এক কথায় প্রকাশ অভিধান
21% ছাড়

সংক্ষিপ্ত এক কথায় প্রকাশ অভিধান

লেখক: মোহাম্মদ তাজুল ইসলাম

১৭০৳
১৩৫৳
আর রিসালাতুল কুশায়রিয়্যাহ
21% ছাড়

আর রিসালাতুল কুশায়রিয়্যাহ

লেখক: ইমাম আবুল কাসিম আব্দুল কারীম ইবন হাওয়াযিন আল কুশায়রী

৬৫০৳
৫১৫৳
হলি ওয়ার ইনকর্পোরেটেড
23% ছাড়

হলি ওয়ার ইনকর্পোরেটেড

লেখক: সাদউল্লাহ, পিটার এল বায়জেন

২০০৳
১৫৫৳
জিল্লুর রহমান সিদ্দিকীর আশিতম জম্মদিনের সংবর্ধনা
22% ছাড়

জিল্লুর রহমান সিদ্দিকীর আশিতম জম্মদিনের সংবর্ধনা

লেখক: এ কিউ সিদ্দিকী

৩০০৳
২৩৫৳
নতুন সিনেমা সময়ের প্রয়োজন
33% ছাড়

নতুন সিনেমা সময়ের প্রয়োজন

লেখক: নূরুল আলম আতিক

৩০৳
২০৳