“আলোকিত পথে” গ্রন্থটি মূলত বিভিন্ন বিষয়ে আমার লেখা প্রবন্ধের সংকলন। এতে ইসলামের সৌন্দর্য, সামাজিক জীবনে ইসলামের প্রয়োগ, এবং মানুষের শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। সমসাময়িক নানা প্রশ্নের উত্তরও এখানে প্রচ্ছন্নভাবে আলোচিত হয়েছে।
গ্রন্থে সংকলিত অধিকাংশ প্রবন্ধ জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার বিভিন্ন কলামে প্রকাশিত হয়েছিল। পাঠকের সুবিধার্থে এগুলোকে একত্রে গ্রন্থ আকারে প্রকাশ করা হয়েছে, যাতে তারা সহজে পড়তে ও উপকৃত হতে পারেন।
আমার বিশ্বাস, সকল বয়সের এবং সকল চিন্তাধারার পাঠক এই গ্রন্থ পাঠ করে উপকৃত হবেন।