আজিজুত তালেবীন (عزيز الطالبين - উর্দু) হল ফার্সি পাঞ্জগাঞ্জ কিতাবটির উর্দু সংস্করণ।পাঞ্জগাঞ্জ কিতাবটি সরফশাস্ত্রের একটি বুনিয়াদি কিতাব।শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে মাওলানা আযীযুল্লাহ গৌরী (র.) মূল কিতাবের নমুনা বজায় রেখে উর্দূ ভাষায় ‘আযীযুত তালেবীন’ নামে এর অনুবাদ করেন। উর্দূভাষী কিংবা উর্দূ বোঝেন এমন ছাত্রছাত্রীরা কিতাবটির মাধ্যয়ে উপকৃত হয়ে থাকেন।কওমি মাদরাসার মিযান, নাহবেমীর জামাতের শিক্ষার্থীদের সহায়ক গ্রন্থ হিসেবে কিতাবটি উপযোগী।